
"ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নীরবে মানবদেহকে ধ্বংস করে। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে কীভাবে সফল হলো আমাদের ফ্রি হেলথ ক্যাম্প।"
গ্রামের অনেক প্রবীণ মানুষ জানেনই না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। মাথা ঘোরা বা দুর্বল লাগাকে তারা স্বাভাবিক বয়সজনিত সমস্যা মনে করে অবহেলা করেন।
কেন্দুলী হাইস্কুল মাঠে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্পে আমরা স্থানীয় ৩৫০ জন মানুষের ব্লাড সুগার, ব্লাড প্রেশার ও ওজন পরীক্ষা করি। এদের মধ্যে প্রায় ৪৫ জনের রক্তে সুগারের মাত্রা বিপজ্জনকভাবে বেশি পাওয়া যায় এবং তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসকের প্রেসক্রিপশন ও ওষুধের পরামর্শ দেওয়া হয়।
স্বাস্থ্যই সকল সুখের মূল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে আমাদের এমন ক্যাম্পেইন প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দেওয়া হবে।
ডাঃ তানজিমুল ইসলাম
স্বাস্থ্য সমন্বয়ক
কেন্দুলী নবদিগন্ত যুব সংগঠনের একজন সক্রিয় সমাজকর্মী। সামাজিক ও মানবিক উন্নয়নে সদা সোচ্চার।